জাতীয়

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা

১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথা হয়নি, মাথা ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি। তিনি বলেছিলেন, “কলকাতায় রেললাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে, ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে।”

২। একজন ছাত্র জানিয়েছে, তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল। তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল, কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।

৩। এক ব্যবসায়ী চিত্রালে একবার ঘুমাতে না পারায় এক বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন। ফলস্বরূপ, তিনি গভীর ঘুমে ঢলে পড়েন।

৪। ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে।

৫। আমার পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে।

৬। তেল লাগানোর এই অভ্যাসে সত্যিই জাদুর মতো কাজ করে!

৭। আমি ১৫ বছর ধরে এটি করছি। আমার সন্তানদেরও পায়ের তলায় তেল লাগাই, এতে তারা সুস্থ থাকে।

৮। পায়ে ব্যথা ছিল, তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে।

৯। পায়ের ফোলাভাবও মাত্র দুই দিনে কমে গেছে।

১০। এটি ঘুমের ওষুধের থেকে ভালো কাজ করে।

১১। একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন।

১২। বয়স ৯০-এর এক হাকিম আমাকে বাওয়াসিরের চিকিৎসায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন। এটি শুধু বাওয়াসিরই নয়, কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করেছে।

পদ্ধতি
রাতে ঘুমানোর আগে সরিষার তেল, জলপাই তেল বা যে কোনো তেল পায়ের তলায় ২-৩ মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন। শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলুন।

প্রাচীন চীনা চিকিৎসা মতে, পায়ের নিচে প্রায় ১০০টি এক্যুপ্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে।

শেয়ার করুন:
এই সহজ অথচ কার্যকর পদ্ধতিটি সবার সাথে শেয়ার করুন। এটি আপনার জন্য সওয়াবের কাজ হবে।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।

৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

ঢাকাঃ দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২০ আগস্ট) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, ভারতের ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে মৌসুমি অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমি লঘুচাপের বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সন্ধ্যায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় নিকলিতে ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। যা চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। এছাড়াও রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (০৬ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

জাতীয় বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান-২০২৫

জাতীয় বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৫ আয়োজন বিষয়ক সভা আজ মহাখালী বন ভবনে সামাজিক বনবিভাগের সংরক্ষক জনাব নিশাত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়।এ বছর জাতীয় বৃক্ষ মেলা আয়োজননে করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সভাপতি ড. নিম হাকিম উপস্থিত ছিলেন।

রাত জেগে আমরা অকাল মৃত্যু আর ক্যান্সারের ঝুকি বাড়িয়ে ফেলছি না তো ?

জাতীয় বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৫ আয়োজন বিষয়ক সভা আজ মহাখালী বন ভবনে সামাজিক বনবিভাগের সংরক্ষক জনাব নিশাত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়।এ বছর জাতীয় বৃক্ষ মেলা আয়োজননে করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বাংলাদেশ নার্সারি মালিক সমিতির সভাপতি ড. নিম হাকিম উপস্থিত ছিলেন।

সয়াবিন নাকি সরিষার তেল- কোনটি ভালো

ঢাকাঃ একটা সময় বিদেশীদের পরামর্শে সরিষার তেল ছেড়ে সয়াবিন তেল ধরেছিলাম আমরা। কিন্তু সরিষার  তেল ছাড়ার কথা কেন বলেছিল ? তা কি মনে আছে ? আজও ভাবছি ওদের তেল প্রোভাইড করতেই এই প্রচারণা ছিল।

এখন আমরা আবার সয়াবিন তেল ছেড়ে সরিষার তেল খাওয়া শুরু করেছি ভেজাল ও কেমিক্যাল রিফাইনারির দোষ দিয়ে।
আর কতকাল এমন “ধরা আর ছাড়া” নিয়ে ব্যস্ত থাকতে হবে ?

একটা সময় সরিষার তেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ ছিল ৪২-৪৭% । সাথে ছিল ওমেগা ৯ ফ্যাটি অ্যাসিড। যা অনেকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউরিক অ্যাসিডের আধিক্য হৃদরোগ, ক্যান্সার, জয়েন্টে ব্যাথাসহ অনেক রোগ সৃষ্টি করতে পারে। ভারতের অনেক গবেষণাপত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে ইউরোপ, আমেরিকা, কানাডাসহ অনেক দেশ এই তেল ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে।

ক্ষতিকারক দিকের পাশাপাশি অনেক উপকারিতাও আছে। সরিষার তেলকে বলা যেতে পারে প্রাকৃতিক লোশন। অনেকে সারাবছর সরিষার তেল গায়ে মাখেন। গায়ের তাপমাত্রা কমাতে সরিষার তেল বেশ কার্যকরী। সরিষার তেলে রয়েছে গ্লুকোসিনোলেট, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং ছত্রাক প্রতিরোধক উপাদান। যা রক্ষা করে ছোঁয়াচে জাতীয় রোগ ও স্কীন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে।

রুপচর্চাতে সরিষার তেলের জুড়ি নেই। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূরীকরণে সরিষার তেলের কার্যকরিতা অপরিসীম। তবে একটানা বেশি দিন ব্যবহারে ত্বকের ক্ষতি হতে পারে। রমণীরা দীর্ঘ কালো চুল পেতে নিয়মিত ব্যবহার করেন খাঁটি সরিষার তেল।

পায়ের তলায় তেল লাগানোর উপকারিতা

১। একজন মহিলার নানার ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে, কিন্তু তার পিঠ বাঁকা হয়নি, গাঁটে ব্যথা হয়নি, মাথা ব্যথা বা দাঁতের সমস্যা হয়নি। তিনি বলেছিলেন, “কলকাতায় রেললাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি আমাকে শিখিয়েছিলেন যে, ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে।”

২। একজন ছাত্র জানিয়েছে, তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল। তার মায়ের দৃষ্টিশক্তি একসময় কমে গিয়েছিল, কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তা স্বাভাবিক হয়ে যায়।

৩। এক ব্যবসায়ী চিত্রালে একবার ঘুমাতে না পারায় এক বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তাকে পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন। ফলস্বরূপ, তিনি গভীর ঘুমে ঢলে পড়েন।

৪। ঘুমানোর আগে পায়ের তলায় তেল লাগালে ক্লান্তি দূর হয় এবং গভীর ঘুম আসে।

৫। আমার পেটের সমস্যাও পায়ের তলায় তেল লাগানোর মাধ্যমে দুই দিনের মধ্যে সেরে গেছে।

৬। তেল লাগানোর এই অভ্যাসে সত্যিই জাদুর মতো কাজ করে!

৭। আমি ১৫ বছর ধরে এটি করছি। আমার সন্তানদেরও পায়ের তলায় তেল লাগাই, এতে তারা সুস্থ থাকে।

৮। পায়ে ব্যথা ছিল, তেল লাগিয়ে ব্যথা দূর হয়েছে।

৯। পায়ের ফোলাভাবও মাত্র দুই দিনে কমে গেছে।

১০। এটি ঘুমের ওষুধের থেকে ভালো কাজ করে।

১১। একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে সুস্থতা লাভ করেছেন।

১২। বয়স ৯০-এর এক হাকিম আমাকে বাওয়াসিরের চিকিৎসায় তেল লাগানোর পরামর্শ দিয়েছিলেন। এটি শুধু বাওয়াসিরই নয়, কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর করেছে।

পদ্ধতি
রাতে ঘুমানোর আগে সরিষার তেল, জলপাই তেল বা যে কোনো তেল পায়ের তলায় ২-৩ মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন। শিশুদেরও এই অভ্যাস গড়ে তুলুন।

প্রাচীন চীনা চিকিৎসা মতে, পায়ের নিচে প্রায় ১০০টি এক্যুপ্রেশার পয়েন্ট রয়েছে, যেগুলো মালিশের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে।

শেয়ার করুন:
এই সহজ অথচ কার্যকর পদ্ধতিটি সবার সাথে শেয়ার করুন। এটি আপনার জন্য সওয়াবের কাজ হবে।

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন।

মুফতী মুহাম্মাদ আলী কাসেমী 
২৮/০১/২০২৫ ঈসায়ী

জাতীর জন্য তাকেই দরকার

আলহামদুলিল্লাহ। বাংলাদেশ, দেশের ছাত্র জনতার ত্যাগ, জাতিকে নিয়ে তার স্বপ্ন, টেকসই অর্থনীতি,ফিলিস্তিনের জনগনের অধিকার,ইসরায়েলের বর্বরোচিত কর্মকাণ্ড, উন্নয়ন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠাসহ তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে যে ভাষন দিয়েছেন তা অতুলনীয়। গত অর্ধ-শতাব্দিতে এরকম কোন বক্তব্য কোন রাস্ট্র বা সরকার প্রধানও দিতে পেরেছেন বলে আমি শুনি বা দেখি নাই।জাতীর ক্রান্তিকালে তার মত এরকম একজন আন্তর্জাতিক ভাবে গ্রহণযোগ্য, বিচক্ষণ ও আনপ্যারালাল লিডার পাওয়া জাতির জন্য সৌভাগ্যের বিষয়। তার তিন শুন্য(০) ফর্মুলা হতে পারে ধরিত্রী রক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও শান্তি প্রতিষ্টার সোপান। যৌক্তিক সময় পেলে জাতি একটি নুতন বাংলাদেশ পাবে বলে আমি অন্ততঃ আশাবাদী।

ভারত বুঝেও যা বুঝে নাই

যেসব সনাতনীরা মার খেয়েছেন, অপমানিত হয়েছেন, যাদের বাড়িঘরে হামলা হয়েছে তা ধর্মীয় কারণে হয় নাই; হয়েছে আওয়ামী লীগ করার কারণে। ভারত এটাকে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বলে ট্যাগ দিতে চেয়েছে কিন্তু তা পারে নাই।আমি বলছিলাম ৬ই আগস্ট এর পরের কথা।ভারতকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ তাদেরকে কেন ভালোবাসে না বা বন্ধু ভাবে না। ভারত স্বাধীনতার পর থেকেই ভেবে এসেছে বাংলাদেশ তাদের দয়ায় স্বাধীন হয়েছে তাই এটা তাদের করদ রাজ্য! শান্তিনিকেতনে রবীন্দ্রভারতীতে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করে তার কপালে তিলক একে দেওয়া হয়েছিল।সিকিমের মত বাংলাদেশকে যে তাদের অঙ্গরাজ্য বানানো যাবেনা তা জেনেও তারা তা না বুঝে হাসিনাকে রেখেছিল পুতুল সরকার বানিয়ে।তাদের বোঝা উচিত ছিল বাংলাদেশী বা বাঙালিরা একটি মর্যাদাবান জাতি তাদের সিকি,ভুটান আর নেপাল ভাবা ঠিক হবে না।

বিএসটিআই’র অভিযানে ৫০,০০০/- টাকা জরিমানা

ঢাকা: অদ্য ১২.০৩.২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে রমনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে  সেইফ বাংলা প্রোডাক্টস, ৭৭/১, আনারকলি সুপার মার্কেট, সিদ্ধেশ্বরী, রমনা, ঢাকা এর উৎপাদিত টুথপেস্ট, টয়লেট সোপ, শ্যাম্পু, স্কিন ক্রিম, হেয়ার অয়েল পণ্য সিএম সনদ গ্রহণ ব্যতিত অবৈধভাবে তৈরি, বিক্রয় ও বাজারজাত করায় ৫০,০০০/- টাকা জরিমানাসহ অবৈধ মালামাল জব্দ ও অনাদায়ে ০৩  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান  করেন।

উক্ত অভিযানে বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: জাহেদুল ইসলাম, উপ-পরিচালক (পদার্থ) ও জনাব নাজমুন নাহার, সহকারী পরিচালক (রসায়ন) অংশগ্রহণ করেন।